বিজেপির ডাকা ধর্মঘটে শুক্রবার সকালে বালুরঘাট শহরে ভালোই প্রভাব দেখা গেল।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- কালিয়াগঞ্জে বিজেপি কর্মী খুনের ঘটনায় ১২ ঘণ্টা উত্তরবঙ্গ ধর্মঘটের ডাক দিয়েছে বিজেপি। বিজেপির এই ধর্মঘটে শুক্রবার সকালে বালুরঘাট শহরে ভালোই প্রভাব দেখা গেল। সকাল থেকে বালুরঘাট বেসরকারি বাস স্ট্যান্ড থেকে একটিও বাসের চাকা নড়লো না। সরকারি বাস স্ট্যান্ড থেকেও সেভাবে বাস চলাচল করেনি। এদিন অন্যান্য ধর্মঘটীদের সাথে সাথে তপনের বিধায়ক বুধরাই টুডু কে পিকেটিং এ সামিল হতে দেখা যায়।শুক্রবার সকালে প্রথম ঘণ্টায় ধর্মঘটের ভালো সারা লক্ষ্য করা গেলেও বেলা বারের সাথে সাথে ছবিটা আরো স্পষ্ট হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *