বিদ্যালয়ের আর্থিক দুর্নীতির প্রতিবাদ করলে তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীদের হাতে আক্রান্ত প্রধান শিক্ষক।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- বিদ্যালয়ের আর্থিক দুর্নীতির প্রতিবাদ করলে তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীদের হাতে আক্রান্ত প্রধান শিক্ষক। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি নদীয়ার ভীমপুর থানা এলাকার আসাননগর উচ্চ বিদ্যালয়ের। জানা যায় ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোজিৎ বিশ্বাস। বাড়ি হাসখালি থানার অন্তর্গত কুলগাছি এলাকায়। বেশ কয়েক বছর ধরে তিনি আসাননগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব রয়েছেন। অভিযোগ বারেবার বিদ্যালয়ের আর্থিক দুর্নীতি নিয়ে প্রতিবাদ করতে থাকেন তিনি, যদিও বিদ্যালয় কমিটি তার প্রতিবাদ করাতে অসন্তুষ্ট হয়, অভিযোগ আজ হঠাৎই আসাননগর তর্কালঙ্কা কলেজ থেকে ওই বিদ্যালয়ে বেশ কিছু ছাত্র হানা দেয়, এরপর আচমকাই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোজিৎ বিশ্বাসের উপরে হামলা শুরু করে, এরপরে শুরু করে বেধড়ক মারধর। তবে অভিযুক্তরা প্রত্যেকেই তৃণমূলের ছাত্র পরিষদের বলে অভিযোগ। খবর পেতেই বিদ্যালয়ে ছুটে যায় আক্রান্ত প্রধান শিক্ষকের পরিবার, এরপর তড়িঘড়ি তাকে নিয়ে যাওয়া হাসপাতালে। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা তাকে স্থানান্তর করে কৃষ্ণনগর জেলা হাসপাতালে। এই ঘটনায় চরম উত্তেজনা সৃষ্টি হয় বিদ্যালয়ে, পাশাপাশি ক্ষোভে ফোঁসে আক্রান্ত প্রধান শিক্ষকের পরিবার। যদিও এই ঘটনাকে কেন্দ্র করে ভীমপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হয়, অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে ভীমপুর থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *