ট্রেনে কাটা পড়ে প্রেমিক যুগলের আত্মহত্যা।

আবদুল হাই, বাঁকুড়াঃ আজ ছাতনা ব্লকের আড়রা গ্রাম পঞ্চায়েতের অন্তর্ভুক্ত বনগ্রাম এলাকায় বাঁকুড়া পুরুলিয়া রেলপথে ট্রেনে কাটা পড়ে মৃত্যু হলো দুই প্রেমিক যুগলের। নাম সুরজিৎ মাঝি (২২), রিয়া মাঝি (১৮)। বাড়ি ছাতনার বনগ্রামে। জানা গেছে দীর্ঘদিন ধরেই বনগ্রাম এলাকার এই দুই যুবক যুবতীর মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। আজ সকাল ১১ টা নাগাদ ট্রেনে কাটা পড়ে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন এক স্থানীয়। এলাকার স্থানীয় মানুষজন ঘটনাস্থলে ভিড় করে। ঘটনাস্থলে পৌছায় বাঁকুড়া জিআরপি পুলিশ। মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়।

বাঁকুড়া থেকে আবদুল হাই এর রিপোর্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *