ফের পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক স্কুল ছাত্রীর।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-  ঘটনাটি ঘটে আজ সকাল দশটা নাগাদ নদীয়ার বাদকুল্লা ইউনাইটেড ক্লাব মোড়ে। এই পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে রাস্তা অবরোধ করলো স্কুলের ছাত্র-ছাত্রী থেকে শুরু করে স্থানীরা বাসিন্দারা। জানা যায় ওই ছাত্রীর নাম মুন্নি বাইন , বাদকুল্লা অঞ্জনগড় উচ্চ বিদ্যালয় এর নবম শ্রেণীর ছাত্রী।
বাড়ি তাহেরপুর থানার মুগড়াইল এলাকায়। তাদের এই পথ অবরোধ চলে প্রায় এক ঘন্টা ধরে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেয় অবরোধকারীরা। গোটা ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *