বকেয়া মহার্ঘ ভাতা প্রদান, অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরণ সহ ৯ দফা দাবিতে অবস্থান বিক্ষোভ কর্মসূচি করল যৌথ মঞ্চ।

কোচবিহার, নিজস্ব সংবাদদাতা: বকেয়া মহার্ঘ ভাতা প্রদান, অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরণ সহ ৯ দফা দাবিতে অবস্থান বিক্ষোভ কর্মসূচি করল যৌথ মঞ্চ কোচবিহার জেলা শাখা। এদিন তারা কোচবিহার ঘাস বাজারের মাঠে ওই অবস্থান বিক্ষোভ করেন।

তাদের দাবিগুলো হলো, বকেয়া মহার্ঘ ভাতা প্রদান, অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরণ, শূন্য পদে স্বচ্ছতার সাথে স্থায়ী নিয়োগ, দুর্নীতিমুক্ত পঞ্চায়েত গড়তে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে অবাধ ও সুষ্ঠু ভোট পরিচালনা করা, নয়া জাতীয় শিক্ষানীতি বাতিল, ১০০ দিনের কাজ ও আবাস যোজনা দুর্নীতি রোধ সহ নয় দফা দাবিতে আজকের এই অবস্থান বিক্ষোভ বলে জানিয়েছেন সংগঠনের নেতৃত্বরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *