বিচার ব্যবস্থ্যাকে ভয় দেখানোর চেষ্টা করছেন অভিষেক বন্দোপাধ্যায় : সুকান্ত মজুমদার।

বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা:-  বিচার ব্যবস্থ্যাকে ভয় দেখানোর চেষ্টা করছেন অভিষেক বন্দোপাধ্যায় । আজ বালুরঘাটে অভিষেকের বিরুদ্ধে এই অভিযোগ তোলার পাশাপাশি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির উদ্দেশ্যে এই নিয়ে আবেদন জানিয়ে বলেন প্রধান বিচারপতির উচিত গতকাল অভিষেক বন্দোপাধ্যায়ের ভারতবর্ষের অন্যতম স্তম্ভ বিচারালয় নিয়ে করা মন্তব্য টি খতিয়ে দেখা। আজ বালুরঘাটে গতকাল সুপ্রীম কোর্ট কলকাতা হাইকোর্টের বিচারপতি গাংগুলীকে সরিয়ে দেওয়া নিয়ে অভিষেকের করা মন্তব্য নিয়ে এভাবেই ক্ষোভ প্রকাশ করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি আরো বলেন অভিষেক বন্দোপাধ্যায় যে ভাবে বিচার ব্যবস্থ্যাকে ভয় দেখানোর ভংগিতেব বলেছেন তা সরাসরি বিচার ব্যবস্থ্যার উপর হামলাই বলা যায়। অভিষেক বলেছেন কলকাতা হাই কোর্টে দুজন বিচারপতি বিজেপির হয়ে বিভিন্ন মামলায় সি বি আই ও ইডির হাতে তদন্তের ভার তুলে দিচ্ছেন। এই কথার পরিপ্রেক্ষিতেই আজ সুকান্ত মজুমদার বিষয়টি উত্থাপন করে হাই কোর্টের প্রধান বিচারপতির কাছে আবেদন জানান।

এরপাশাপাশি রামনবমীর মিছিল মামলায় এন আই এর বিরুদ্ধে রাজ্যের সুপ্রীম কোর্টে যাওয়া নিয়েও কড়া সমালোচনা করে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার বলেন এর থেকেই বোঝা যায় ভোট ব্যাংকের স্বার্থে ও তাদের বাচানোর তাগিদের জন্যই তৃনমুল নেত্রী জনগনের ট্যাক্সের টাকা খরচ করে চলেছেন। তৃনমুলের মদতে কিছু দুষ্কৃতিদের দিয়ে পরিকল্পনা করেই রামনবমীর মিছিলে হামলা চালানো হয়েছিল। আসল ঘটনা ধামাচাপা দিতেই তৃনমুল নেত্রী এসব করছে বলে সুকান্ত বাবু আজ অভিযোগ করেন। অপরদিকে উত্তরবংগে অভিষেকের নব জাগরন কর্মসুচী নিয়ে বলেন উনি উত্তরবংগবাসিদের বোকা বানানোর চেষ্টা চলছে।কিন্তু উনি যতটা বোকা ভাবেন উত্তরবংগবাসি অত বোকা নন। তাই এসব করে তিনি কোন লাভ পাবেন না বলে তিনি জানান।

এরপাশাপাশি গতকাল কালিয়াগঞ্জ কান্ড নিয়ে কলকাতায় বিজেপির যুব মোর্চার সভাপতি সহ বেশ কিছু সমর্থককে কলকাতা পুলিশ যে ভাবে আটক করে আজ ভোর রাত্রে ছেছে তা নিয়েও তিনি কড়া সমালোচনা করেন। পাশাপাশি তার কালিয়াগঞ্জ কান্ডের তদন্তের ভার সিবি আই এর হাতে দেওয়ার জন্য মৃতের পরিবারের পক্ষ থেকে যে দাবি জানানো হয়েছে তার প্রতি তাদের দলের সমর্থন আছে জানিয়ে বলেন। আমরাও চাই সিবি আই তদন্ত হোক।

অপরদিকে গতকাল পরিষদীয় মন্ত্রী শোভন দেব ডি এ দেওয়া নিয়ে যে মন্তব্য কতেছেন, সে নিয়ে বলতে গিয়ে বলেন এই সরকারের হাড়ির হাল তো ফাকা সবাই জানে, তাই ডোল দিয়ে ভোট কেনার জন্য সরকারি কর্মীদের ডি এ দিতে তারা অপরাগ, এ কথা তো সবাই জানে, এ আর নতুন কথা কি আর বলেছেন শোভন দেব বাবু। এই পরিপ্রেকঝিতেই সুকান্ত বাবুর মন্তব্য রাজ্যটা এখন মৃত্যু পথযাত্রীর মত।

আজ বালুরঘাট কেন্দ্রীয় বিদ্যালয়ে যাওয়ার রাস্তা ও কুমারগঞ্জে একটি প্রাথমিক স্কুলের কিচেন শেড তাদের আবেদনের ভিত্তিতে সুকান্ত বাবু তার সংসদ তহবিল থেকে কয়েক লক্ষ টাকা দিয়ে বানিয়ে দেন। আজ সে দুটি তিনি উদ্বোধন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *