যদি কোন বিরোধী শক্তি আপনাদেরকে ভয় দেখাতে আসে শক্ত হাতে দাঁড়ান, প্রয়োজন পড়লে লাঠি হাতে বঁটি হাতে তা প্রতিহত করুন’— বাঁকুড়া এসে মন্তব্য সাংসদ মালা রায়ের।

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ বাঁকুড়া পঞ্চায়েত ভোটের দিনক্ষণ যত এগিয়ে আসছে শাসকবিরোধী সব শিবির প্রচারের ময়দানে মাঠে নেমে পড়েছে। শাসক বিরোধী সভা এবং পাল্টা সভা চলছে সারা জেলা জুড়ে। আজ বাঁকুড়ার কোতুলপুরে বিষ্ণুপুর সাংগঠনিক মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে একটি মহিলা সমাবেশের আয়োজন করা হয়। এই সমাবেশে এসে যোগদান করেন তৃণমূল কংগ্রেস সাংসদ মালা রায়। এখানে যোগদান করে মমতা ব্যানার্জির বিভিন্ন উন্নয়নমূলক কাজের সমীক্ষা তুলে ধরার পাশাপাশি এক হস্তের নিচে রাখা গেল রাজ্যের বিরোধী দল নেতা। তিনি বলেন মমতা ব্যানার্জি দুধ কলা দিয়ে কাল সাপ পুষেছিলেন,কারো ভাইকে বিধায়ক তো কারো ভাইকে চেয়ারম্যান সহ একাধিক পদ পায়িয়ে দিয়েছিলেন। সেই লোক এখন পিছন থেকে ছুরি মারছে,দিল্লিতে মোদি এবং অমিত শাহের সাথে বৈঠক করে বাংলার প্রাপ্য টাকা কে আটকে দিতে বলছে স্বার্থ সিদ্ধি করার জন্য। একশ দিনের কাজ সহ বিভিন্ন কেন্দ্রের যে প্রকল্প গুলো রাজ্যের প্রাপ্য রাজ্যতার বঞ্চনা শিকার হচ্ছে এই অভিযোগ তুলে কেন্দ্রে সরকারের বিরুদ্ধে সুর চড়াতেও দেখা গেল তাকে। তাই আসন্ন পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে জয়যুক্ত করে নিজেদের অধিকার বুঝে নেওয়ার বার্তা তিনি দিলেন। এখন শুধু সময়ের অপেক্ষা পঞ্চায়েত নির্বাচনে জনতা জনার্দনের রায় কার পক্ষে থাকে সেটাই এখন দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *