স্বেচ্ছাসেবী সংস্থা শ্রী:সবুজের অভিযানের উদ্যোগে স্বাস্থ্য, দন্ত ও চক্ষু পরীক্ষা শিবির।

পূর্ব বর্ধমান, নিজস্ব সংবাদদাতা:- শ্রী:সবুজের অভিযানের উদ্যোগে আজ ২৯ শে এপ্রিল ২০২৩ শনিবার বর্ধমান ১ ব্লকের কামনাড়া হেমচন্দ্র জুনিয়র বেশিক স্কুলে একটি বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় | পাশাপাশি দন্ত পরীক্ষা এবং চক্ষু পরীক্ষারও ব্যবস্থা করা হয়েছিল | কামনাড়া এলাকার সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই দিন এই স্বাস্থ্য শিবিরে উপস্থিত থেকে বিনামূল্যে তাদের স্বাস্থ্য পরীক্ষা করান |
বর্ধমান টাউন হল পাড়ার ‘স্মাইল মন্ত্র ডেন্টাল ক্লিনিক’- এর বিশিষ্ট দন্ত চিকিৎসক ড: বিশঙ্ক দাস, বর্ধমান নবাবহাটের ‘ডিভাইন আই কেয়ার’- এর স্বনামধন্য চক্ষু চিকিৎসক ড: রফিকুল হাসান এবং বিশিষ্ট হোমিওপ্যাথি চিকিৎসক ড: হাবিবুল্লাহ এই স্বাস্থ্য শিবিরে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা প্রদান করেন |

পূর্ব বর্ধমান, নিজস্ব সংবাদদাতাঃ- কামনাড়া হেমচন্দ্র জুনিয়র বেশিক স্কুলে আজকের স্বাস্থ্য পরীক্ষা শিবিরে বিদ্যালয়ের সকল ছাত্র ছাত্রীদের রক্তের গ্রুপ পরীক্ষা করা হয়, এবং এই পরীক্ষা করা হয় ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটি,পূর্ব বর্ধমানের সহযোগিতায়।

‘গাছের অপর নাম জীবন’, ‘আগাছা কাটুন গাছ নয়’, ‘গায়ে নিষ্ঠুরভাবে পেরেক ঢুকে গাছকে আঘাত দেবেন না’, ‘সবুজ বাঁচাও সবুজে সাজাও’ ইত্যাদি স্লোগানে এই দিন মুখরিত হয়ে ওঠে এলাকা এবং স্বাস্থ্য পরীক্ষা শিবিরে উপস্থিত নাগরিকদের মধ্যে একটা নতুন উদ্দীপনা সঞ্চার হয় |

স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে এই দিন উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি নিখিল কুমার খাঁ, সহ-সভাপতি অসিত কুমার পাঠক, সহ-সম্পাদক কাজী মোঃ রায়হান, শেখ জামালউদ্দিন, বৃক্ষবন্ধু সোমনাথ গুপ্ত, সজল কুমার দে, দেবারতি সাহা, আব্দুল নঈম, আহবায়ক অনির্বাণ রায় প্রমূখ |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *