হরিরামপুর, নিজস্ব সংবাদদাতা:- হরিরামপুরে সমষ্টি উন্নয়ন দপ্তরের ক্যাম্পাসে ব্লক প্রশাসন ও হরিরামপুর পঞ্চায়েত সমিতির উদ্যোগে স্বনির্ভর দলের মহিলাদের দ্বারা পরিচালিত ক্যান্টিনের শুভ উদ্বোধন হলো। শনিবার দুপুরে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হরিরামপুর ব্লকের বিডিও পবিত্রা লামা, হরিরামপুর থানার আইসি অভিষেক তালুকদার, ডিস্ট্রিক্ট সেলফ হেলথ এন্ড সেলফ এমপ্লয়মেন্ট আধিকারিক সহ অন্যান্যরা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত প্রত্যেকের উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।
হরিরামপুরে সমষ্টি উন্নয়ন দপ্তরের ক্যাম্পাসে স্বনির্ভর দলের মহিলাদের দ্বারা পরিচালিত ক্যান্টিনের শুভ উদ্বোধন হলো।












Leave a Reply