ফুটবল কোচিং ক্যাম্প BTC হটসার পক্ষ থেকে দুদিনের দিবারাত্র অনূর্ধ্ব ১৫ ফুটবল প্রতিযোগিতার আয়োজন

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:-  দক্ষিণ দিনাজপুর তথা উত্তরবঙ্গের খেলাধুলার মান উন্নয়নের লক্ষ্যে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট টাউন ক্লাব ও ভারতীয় জাতীয় দলের প্রাক্তন গোলকিপার অভিজিৎ মন্ডলের ফুটবল কোচিং ক্যাম্প BTC হটসার পক্ষ থেকে দুদিনের দিবারাত্র অনূর্ধ্ব ১৫ ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। যেখানে মোহামেডান স্পোর্টিং, ইউনাইটেড স্পোর্টস ক্লাব, অ্যাডামাস ফুটবল একাডেমি, বালুরঘাটের BTC হটসা ফুটবল কোচিং ক‍্যাম্প, নেতাজির স্পোর্টিং ক্লাব ফুটবল কোচিং ক্যাম্প সহ উত্তর ও দক্ষিণের বিভিন্ন ফুটবল কোচিং ক্যাম্পের একটি ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়। বাংলার ফুটবলকে এগিয়ে নিয়ে যেতে সাপ্লাই লাইন তৈরি করবার উদ্দেশ্যে এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে ফুটবলপ্রেমী জনগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *