দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- বালুরঘাটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ১০০তম মন কি বাত অনুষ্ঠানে যোগ দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এদিন দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের তপন বিধানসভার অন্তর্গত ঠাকুরপুরার জোতগোপাল ১৩৭ নম্বর বুথ মন কি বাত অনুষ্ঠানের আয়োজন করা হয়। এলইডি প্রজেক্টরের মাধ্যমে গ্রামবাসীদের মন কি বাত অনুষ্ঠান শোনানো হয়। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তপন বিধানসভার বিধায়ক বুধরায় টুডু, দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির সভাপতি স্বরূপ চৌধুরী সহ অন্যান্য নেতৃত্বরা। প্রায় শতাধিক গ্রামবাসী উপস্থিতিতে মন কি বাত অনুষ্ঠান শোনেন সাংসদ সুকান্ত মজুমদার।
বালুরঘাটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ১০০তম মন কি বাত অনুষ্ঠানে যোগ দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।












Leave a Reply