ভেটাগুরি জিলিপির নামকে নষ্ট করার অভিযোগ তুলে সাংবাদিক বৈঠক করেন ভেটাগুরী জিলিপির প্রকৃত মালিক অসিত নন্দী।

কোচবিহার, নিজস্ব সংবাদদাতা :- রাসমেলার বিখ্যাত জিলিপি ভেটাগুরির জিলিপি। সেই জিলিপির নাম করেন নতুন জিলিপির দোকান খুলে রাসমেলার বিখ্যাত ভেটাগুরি জিলিপির নামকে নষ্ট করার অভিযোগ তুলে সাংবাদিক বৈঠক করেন ভেটাগুরী জিলিপির প্রকৃত মালিক অসিত নন্দী।

তার দাবি,রাসমেলার বিখ্যাত জিলিপি দোকান তিন পুরুষ ধরে করে আসছে। সেই জিলিপির নামকে নষ্ট করতে কিছু অসাধু ব্যবসায়ী নতুন করে ওই নামেই জিলিপির দোকান খোলেন। যেহেতু পূরণ ব্যবসার সাথে যুক্ত রাসমেলার বিখ্যাত ভেটাগুরি জিলিপি তার নাম নষ্ট করতে এই ধরনের একটা চক্র চালাচ্ছে দু একজন অসাধু ব্যবসায়ী। কোচবিহার জেলার মানুষের কাছে রাসমেলার বিখ্যাত ভেটাগুরি জিলিপির পক্ষ থেকে আবেদন,আমরা ভেটাগুরীতে যে জিলিপির দোকান দিয়েছি। সেটাও আজ থেকে বন্ধ করে দিলাম। কারণ যারা নতুন দোকান করেছে তারা বিভিন্ন জায়গায় বলে বেড়াচ্ছে তারা ভেটাগুরীর ওই দোকানের নতুন ব্রাঞ্চ খুলেছে। তাই রাসমেলার বিখ্যাত ভেটাগুরি জিলিপির নামকে বাঁচাতে ভেটাগুরিতে যে দোকান ছিল সেটাও বন্ধ করা হলো বলে জানান রাসমেলার বিখ্যাত ভেটাগুরি জিলিপির প্রকৃত মালিক অসিত নন্দী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *