নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- ভারত তথা বিভিন্ন রাজ্যে ক্যেরেটের চল বেশি করে বৃদ্ধি হয়েছে। মেয়ে থেকে ছেলে অনেকের আগ্রহ বেড়েছে। তবে ক্যারেটেতে পিতা পুত্রের এক সাথে সাফল্য খুব কম দেখা যায়। পিতা যেমন পারদর্শী তার সন্তান ও সাফল্যের দিক থেকে কম নয়। নদীয়ার রানাঘাট পায়রাডাঙার বেলঘরিয়ার বাসিন্দা মহদেব ব্রহ্ম তিনি ১৯৮৪সাল থেকে ক্যারেটের মধ্যে রয়েছেন পাশাপাশি তার ছেলে বিধান ব্রহ্ম বাবা ও ছেলে রীতিমতো ক্যারেটেতে দেশের নাম উজ্জ্বল করছে। বাবা কেও ছাপিয়ে যাবেন বলে আশাবাদী পিতা। ইতিমধ্যে ভারতের হয়ে জাপানে গিয়ে ৬৩ জনের সঙ্গে ক্যারেটে লড়াই করে ৬ষ্ঠ ডিগ্রি ব্ল্যাক বেল্ট অর্জন করেছে মহাদেব ব্রহ্ম। ওয়ার্ল্ড জেন কিওকুশিন ক্যারেটে শোশী হাসিগাওয়ার হাত থেকে পুরস্কার নিয়েছেন। কিওকুশিন ক্যারেটের হলো বিশ্বের সব থেকে শক্তিশালী ক্যারেটে। পাশাপশি তার ছেলে বিধান ব্রহ্ম ৪০জনের সঙ্গে লড়াই করে ৪থ ডিগ্রি ব্ল্যাক বেল্ট অর্জন করেছেন। আন্তজার্তিক এক্সচেঞ্জ প্রোগ্রামে মোট ১৪টি দেশ অংশগ্রহণ করেছিল। আগামীদিনে অল ইন্ডিয়া কিওকুশিন ক্যারেটে অ্যাসোসিয়েশন কে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ইতিমধ্যে নদীয়া জেলার বিভিন্ন জায়গায় ক্যারেটের প্রশিক্ষণের মাধ্যমে নতুন প্রতিভা তুলে ধরতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। পাশাপাশি মহাদেব ব্রহ্ম ছেলে বিধান ব্রহ্ম ছোট থেকেই তার ক্যারেটের প্রতি আগ্রহ। সে ২০১৯ ওয়ার্ল্ড টুর্নামেন্টে ভারতের হয়ে তৃতীয় হয়েছিল তিনবার নেশনাল চ্যাম্পিয়ন ৭বার স্টেট চ্যাম্পিয়ন হয়েছে। ব্ল্যাক বেল্ট বাড়ানো জন্য গিয়েছিলেন। তার বাবা ভারতের মধ্যে রেকর্ড করেছেন ৫৪বছর বয়সে মহাদেব ব্রহ্ম ৬৩ফাইট কমপ্লিট করেছেন এটা গর্বের ব্যাপার। ছেলে হিসাবে তিনি গর্ব অনুভব করছেন। তার স্বপ্ন ভারতের হয়ে ওয়ার্ল্ড কাপে যেতে পারেন। তারা কি জানালেন আমাদের।
ক্যারেটেতে পিতা পুত্রের সাফল্য আন্তজার্তিক আসরে সুনাম নিয়ে ফিরলেন।












Leave a Reply