অভিষেক বন্দ্যোপাধ্যায় যতই নবজোয়ার কর্মসূচি করুক মানুষ তাদের পাশে থাকবে না : বিশ্বজিৎ সন্ন্যাসী।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- তৃণমূলের নব জোয়ার কর্মসূচির কোন প্রভাব পড়বে না দক্ষিণ দিনাজপুর জেলা সহ বংশীহারী ব্লকে। বুনিয়াদপুর এমনই মন্তব্য করলেন বিজেপি রাজ্য কমিটির সদস্য বিশ্বজিৎ সন্ন্যাসী। কারণ হিসাবে তার দাবি জেলার কোন ব্লকেই বর্তমান সরকারের আমলে কোন উন্নয়ন হয়নি। অভিষেক বন্দ্যোপাধ্যায় যতই নবজোয়ার কর্মসূচি করুক মানুষ তাদের পাশে থাকবে না। পাশাপাশি বিজেপি রাজ্য নেতার দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায় ভোটের আগে যত বার দক্ষিণ দিনাজপুরে এসেছেন বিজেপির ভোট বেড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *