দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- ইলেকট্রিক ট্রেন উদ্বোধন করে সাংবাদিক দের সামনে সাংসদ সুকান্ত মজুমদার বলেন,পুলিশ না থাকলে তৃনমুল দলটাই উঠে যাবে। পুলিশ এখন তৃনমুল দলটাকে চালাচ্ছে। সম্প্রতি রাজ্যের বিভিন্ন জায়গায় তৃনমুল ছেড়ে বিজেপিতে যোগদান প্রসংগে আজ বালুরঘাটে পুলিশকে টেনে এনে এই মন্তব্য করেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। এর পাশাপাশি তার অভিযোগ জেলার এস পি রা হলেন তৃনমুলের একটিং সভাপতি।তার আরো অভিযোগ বহু মানুষ তৃনমুল থেকে বিজেপিতে আসতে চাইছেন কিন্তু এই পুলিশ ভয় দেখানোয় তারা আসতে পারছে না বলে সুকান্ত বাবুর দাবি। এরপাশাপাশি রায়গঞ্জ্জের বিধায়ককে নিয়ে শুভেন্দুর বক্তব্য নিয়ে পালটে কৃষন কল্যানীর শুভেন্দুকে কটুক্তি করা নিয়ে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের দাবি শুভেন্দু বাবু রাজনৈতিক ভাবে বক্তব্য রাখলেও কৃষন কল্যানী শিষ্টাচার না মেনে ব্যাক্তিগত আক্রমন করা ঠিক নয় বলে তিনি জানান।অপরদিকে শিক্ষক নিয়োগ মামলাতে সুপ্রীম কোর্টে রাজ্য সরকার এক প্রকার তাদের ভুল স্বিকার করে নেওয়া প্রসংগে রাজ্য বিজেপি সভাপতি বলেন এগুলো হলো মিষ্টি ভুল। টাকা নিয়ে চাকরি বিক্রি করেছে আর এই টাকা দিয়ে মিষ্টি খেয়েছে। তাই যারা এই দুর্নীতিতে জড়িত তাদের রেহাই পাওয়ার কোন ব্যাপার নেই। তাদের জেলে যেতেই হবে বলে তিনি দাবি করেন।
অভিষেক নব জোয়ারে বীরভূমে গিয়ে পঞ্চায়েত ভোটে বিরোধী শ্যুন্য করার ডাক দিয়েছেন। সেই প্রসংগে এক প্রশ্নের জবাবে বিজেপির সভাপতি সুকান্ত বাবু বলেন উনার সি বি আই, ইডির ভয়ে মাথা খারাপ হয়ে গেছে। তাই একবার ভোটে কাউকে বাধা দেওয়া যাবে না বলছেন। আবার পরক্ষনেই বিরোধী শ্যুন্য করার ডাক দিচ্ছেন, আসলে ইড সিবি আই এর ভয়ে তার মাথাটাই খারাপ হয়ে গেছে বলে তিনি মন্তব্য করেন।
পুলিশ না থাকলে তৃনমুল দলটাই উঠে যাবে : সুকান্ত মজুমদার।












Leave a Reply