গতকাল রাতে বিধ্বংসী ঝড়ে লন্ডভন্ড হয়ে যায় বালুরঘাট শহরের কোর্ট মোড় এলাকা।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- গতকাল রাতে বিধ্বংসী ঝড়ে লন্ডভন্ড হয়ে যায় বালুরঘাট শহরের কোর্ট মোড় এলাকা। খবর পেয়ে যুদ্ধকালীন তৎপরতায় সাধারণ মানুষের সাহায্য করতে এগিয়ে আসে টিম বালুরঘাট পৌরসভা। বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্রের নেতৃত্বে MCIC মহেশ পারখ এবং বিপুল কান্তি ঘোষ সহ পৌরসভার কর্মীরা এলাকা পরিষ্কার এ নেমে পড়েন। গতকাল রাতভর এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টার পাশাপাশি শুক্রবার সকাল থেকেই বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে ঘরে পড়ে যাওয়া গাছ কেটে পরিষ্কার করা হচ্ছে। এলাকাবাসীর সমস্যা সমাধানে বালুরঘাট পৌরসভার দ্রুত পদক্ষেপ কে ধন্যবাদ জানিয়েছে বালুরঘাটের সাধারণ মানুষ।
গতকাল মধ্যরাতে বালুরঘাট কোর্ট মোড় এলাকায় ঝড়ের কারণে একটি বিদ্যুতের ট্রান্সফরমার পরে যাওয়ার কারণে চাঞ্চল্য ছড়ালো। এলাকায় আতঙ্ক ছড়ালে খবর দেওয়া হয় বিদ্যুৎ দপ্তরের কাছে। দপ্তরের কর্মীরা এসে ওই এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করলে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আছে। এই ঘটনায় ওই এলাকায় গোটা রাত বিদ্যুৎ ছিল না বলে এলাকার সূত্রে জানা গেছে। বিদ্যুৎ দপ্তরে কর্মীরা বৃহস্পতিবার মধ্যরাতে আশা প্রকাশ করেন খুব তাড়াতাড়ি এলাকায় তারা বিদ্যুৎ সংযোগ দিতে পারবেন।
বাবলু সরকার
পুলক কুমার সরকার
অশোক মিত্র চেয়ারম্যান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *