১৩ দফা দাবিতে দক্ষিণ দিনাজপুর জেলার ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতে বিক্ষোভ ডেপুটেশন জমা দিল ভাটপাড়া অঞ্চল বিজেপি।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- ১৩ দফা দাবিতে দক্ষিণ দিনাজপুর জেলার ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতে বিক্ষোভ ডেপুটেশন জমা দিল ভাটপাড়া অঞ্চল বিজেপি।বিজেপির দাবি রাস্তা সংস্কার, একশ দিনেরকাজের বকেয়া প্রদান সহ ১৩ দফা দাবিতে এই বিক্ষোব ডেপুটেশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন তপন বিধানসভার বিধায়ক বুধরাই টুডু,জেলা বিজেপির সাধারণ সম্পাদক বাপি সরকার, বিজেপি যুব মোর্চার সভাপতি শুভ চক্রবর্তী সহ অন্যান্য নেতৃত্বরা। এই ডেপুটেশন ঘিড়ে পুলিশি ব্যবস্থ কঠোর।তাদের দাবি নামানো হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে বিজেপি দলের পক্ষ থেকে ডেপুটেশন দিতে আসেন দলের নেতৃত্বরা জানিয়েছেন।
ভাটপাড়া পঞ্চায়েতের প্রধান জানান, কেন্দ্র সরকারের পক্ষ থেকে রাজ্য কে কোন টাকা না দেওয়ায় রাজ্য পঞ্চায়েত কে দিতে পারছেনা, সে জন্য পঞ্চায়েত কোন উন্নয়ন করতে পারছে না বলে জানান ভাটপাড়া পঞ্চায়েতের প্রধান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *