কেরল স্টোরি নিয়ে ব্যান্ডের ফতেয়ার বিরুদ্ধে বিজেপি দলের তরফে বিক্ষোভ প্রদর্শন করা হয়।

বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা : ইতিমধ্যে উচ্চ আদালতের তরফে রাজ্য সরকারের কাছে কেন এই প্রদর্শন বন্ধ করা হলো তার জবাব জানতে নোটিশ জারি করেছে।কিন্তু সে নিয়ে রাজ্য কি করবে সেটা রাজ্যের ব্যাপার। তবে ইতিমধ্যেই রাজ্যে কেরল স্টোরি ব্যান্ড করাকে হাতিয়ার করে রাস্তায় নেমে পড়েছে বিজেপি দলের বিভিন্ন শাখা সংগঠন।

আজ খোদ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বালুরঘাট শহরে রাজ্য সরকারের কেরল স্টোরি নিয়ে ব্যান্ডের ফতেয়ার বিরুদ্ধে বিজেপি দলের তরফে৷ বিক্ষোভ প্রদর্শন করা হয়।

সোমবার দুপুরে জেলা বিজেপির পার্টি অফিস থেকে কর্মী সমর্থকদের একটি মিছিল শুরু হয়। মিছিলের বিক্ষোভকারীদের হাতে কেরল স্টোরির পোস্টারের ছবি র আদলে প্ল্যাকার্ড ছিল। ছিল রাজ্য সরকারের বিরুদ্ধে অবিলম্বে এই সিনেমা প্রদর্শন চালু করবার লিখিত দাবিতে পোস্টার ব্যানার।

বিক্ষোভকারিরা মিছিল করে এসে জেলা শাসকের দপ্তরের সামনে বেশ কিছুক্ষন এই সিনেমার উপর থেকে ব্যান্ড তুলে নেওয়া ও তা অনান্য রাজ্যে যেমন প্রদর্শিত হয়ে চলেছে, এই রাজ্যেও যাতে এব্যাপারে নিশ্চয়তা দেওয়া নিয়ে বিক্ষোভকারিরা বিক্ষোভ দেখায়। বিক্ষোভকারিদের বক্তব্য অবিলম্বে যদি রাজ্য সরকার এই সিনেমা প্রদর্শনের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে না নেয় তবে তারা বৃহৎত্তর আন্দোলনে নামবেন বলে হুশিয়ারী দেন।

প্রসংগত গত সপ্তাহেই হটাৎ ত করে রাজ্য সরকার রাজ্যের সম্প্রতির পরিবেশ নষ্ট হবার আশংকায় দা কেরল স্টোরীর উপর প্রদর্শনের নিষেধাজ্ঞা জারি করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *