বালুরঘাট পৌরসভার মানবিক উদ্যোগ, ঝরে পড়ে যাওয়া গাছ পুনরায় স্থাপন করলো বালুরঘাট পৌরসভা।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- বালুরঘাট পৌরসভার মানবিক উদ্যোগ। ঝরে পড়ে যাওয়া গাছ পুনরায় স্থাপন করলো বালুরঘাট পৌরসভা। কয়েকদিন আগে বালুরঘাট পৌরসভা এলাকার দক্ষিণ দিনাজপুর জেলা আদালতে একটি রাবার গাছ ঝড়ের কারণে পড়ে যায়। সেই ঝড়ের কারণে পড়ে যাওয়া ওই গাছের ডালপালা পরিষ্কার করে দেওয়ার পর গাছটিকে বাঁচাতে উদ্যোগী হল বালুরঘাট পৌরসভা। ওই পড়ে যাওয়া গাছটিকে পুনঃস্থাপন করেন বালুরঘাট পৌরসভার কর্মীরা। সেই কাজ তদারকি করেন বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান নিজেই। পরিবেশ রক্ষার্থে বালুরঘাট পৌরসভার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সাধারণ মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *