হরিরামপুরে শিশু বান্ধব পুলিশ স্টেশন পরিদর্শন করলেন বিচার তথা জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সম্পাদক সঙ্গীতা চ্যাটার্জী।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- হরিরামপুরে শিশু বান্ধব পুলিশ স্টেশন পরিদর্শন করলেন বিচার তথা জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সম্পাদক সঙ্গীতা চ্যাটার্জী। বুধবার দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর থানায় তৈরি হওয়া শিশু বান্ধব পুলিশ স্টেশন পরিদর্শন করে একাধিক পরিকাঠামো গত দিক খতিয়ে দেখেন তিনি। এই দিন বিচারক তথা জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষর সম্পাদক সঙ্গীতা চ্যাটার্জি ছাড়াও উপস্থিত ছিলেন বিরামপুর থানার আইসি অভিষেক তালুকদার, আধিকারিক শুভঙ্কর ঘোষ সহ অন্যান্যরা। জানা গেছে নতুন তৈরি হওয়া শিশু বান্ধব পুলিশ স্টেশনের ঘর গুলির সমস্ত দিক খতিয়ে দেখার পাশাপাশি কিছু জিনিস সংযোজন করাr উল্লেখ করা হয় সংশ্লিষ্ট আধিকারিক এর পক্ষ থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *