প্রয়াতো প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীজির ৩২ তম প্রয়াণ দিবস পালন করল পুরাতন মালদা জাতীয় কংগ্রেস।

নিজস্ব সংবাদদাতা, মালদা :—-প্রয়াতো প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীজির ৩২ তম প্রয়াণ দিবস পালন করল পুরাতন মালদা জাতীয় কংগ্রেস। রবিবার সকালে পুরাতন মালদার মঙ্গলবাড়ী রাজীব গান্ধী মার্কেটে এই দিনটি পালন করা হয়। এদিন এই মার্কেটের প্রাঙ্গনে অবস্থিত রাজীব গান্ধীজীর আবক্ষ মূর্তিতে পুষ্পার্ঘ নিবেদন ও মাল্যদানের মধ্যে দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মালদা বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক ভূপেন্দ্রনাথ হালদার, মালদা জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক শিবনাথ শুকুল, কংগ্রেসের মালদা জেলা ছাত্র পরিষদের সভাপতি মান্টু ঘোষ, মালদা বিধানসভার যুব সভাপতি বাপি সেখ, রাজীব গান্ধী মার্কেটের সেক্রেটারি তপন ঘোষ সহ কংগ্রেসের কর্মী ও রাজীব গান্ধী মার্কেটের ব্যবসায়ী সমিতির সদস্যরা।এদিন একে একে করে রাজীব গান্ধীজির আবক্ষ মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ নিবেদন করেন। পাশাপাশি এদিন সকলের সম্মুখে মূল্যবান বক্তব্য দেন মালদা বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক ভূপেন্দ্রনাথ হালদার তার বক্তব্যে ভারতবর্ষের সকল মানুষজনকে একসাথে নিয়ে চলার বার্তা দেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *