বালুরঘাটের বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের সাহায্যকারী সামগ্রী তুলে দেওয়ার লক্ষ্যে নেতাজি স্পোটিং ক্লাবে একটি স্ক্রিনিং ক্যাম্পের আয়োজন ।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- কেন্দ্রীয় সরকার বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের সাহায্য করবার উদ্দেশ্যে এডিক প্রোগ্রামের মাধ্যমে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের সাহায্যকারী সামগ্রী তুলে দেয়। সেই কর্মসূচির অংশ হিসেবে বালুরঘাটের বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের সাহায্যকারী সামগ্রী তুলে দেওয়ার লক্ষ্যে মঙ্গলবার বালুরঘাট শহরের নেতাজি স্পোটিং ক্লাবে একটি স্ক্রিনিং ক্যাম্পের আয়োজন করা হলো। যেখানে উপস্থিত ছিলেন বালুরঘাট লোকসভার সাংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সংসদের উপস্থিতিতে এদিন কেন্দ্রীয় সরকারের এই কর্মসূচির রূপায়ণের প্রথম পর্দায়টি অনুষ্ঠিত হয়। শতাধিক বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ এই ক্যাম্পে অংশগ্রহণ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *