যুগ্ম তৃতীয় স্থান দখল করা বালুরঘাট ললিত মোহন আদর্শ উচ্চ বিদ্যালয় ছাত্রী শ্রেয়া মল্লিক কে অভ্যর্থনা জ্ঞাপন করলেন আইসি শান্তি নাথ পাজা।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- এবার রাজ্যের মধ্যে যুগ্ম হয়ে তৃতীয় স্থান দখল করলেন বালুরঘাট ললিত মোহন আদর্শ উচ্চ বিদ্যালয় ছাত্রী শ্রেয়া মল্লিক lতার এই সাফল্যের অভ্যর্থনা জ্ঞাপন করতে শ্রেয়ার বাড়িতে যান বালুরঘাট থানার আইসি শান্তি নাথ পাজা। সংগে ছিলেন আইসি নিজে ও পুলিশের অন্যান্য রা।ফুলের তোরা ও মিষ্টির প্যাকেট শ্রেয়ার হাতে তুলে দেন শান্তিনাথ বাবু.তিনি জানান শ্রেয়ার বাবা একজন সামান্য কোর্টের মহুরি, অতি সান্য রোজগারের মধ্যে তার মেয়ে এবার এত সুন্দর সাফল্য করেছে তার জন্য শ্রেয়া ও তার বাবা মাকে শ্রদ্ধা জ্ঞ্যাপন জানান আই,সি শান্তি বাবু। জানা গেছে ললিত মোহন আদর্শ উচ্চ বিদ্যালয়ে এই ছাত্রী আগামীর স্বপ্ন ইংরেজি মাধ্যম নিয়ে উচ্চশিক্ষিত হওয়ার। রাজ্যের মধ্যে ৪৯৪ পেয়ে তৃতীয় স্থান দখল করে শ্রেয়া । বালুরঘাট উত্তমাশা এলাকায় বাড়ি বাবা বালুরঘাট জজ কোর্টের সাধারন একজন মুহরি হিসেবে কাজ করেন। শ্রেয়ার মা জানান আগামীতে তার মেয়ে বালুরঘাট কলেজ থেকেই তার ইংরেজি মাধ্যমে উচ্চশিক্ষায় শিক্ষিত হতে চায়। পরিবারের আর্থিক অবস্থা খুব একটা সচল না হওয়ার কারণেই বাড়ির পরিজনদের চিন্তার ভাঁজ পড়েছে কপালে।শ্রেয়ার এই সাফল্যে খুশি শ্রেয়ার পরিবার সহ পাড়াপ্রতিবেশি সহ সকলের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *