শিক্ষক-শিক্ষিকার অনুপস্থিতিতে বালুরঘাটে অঙ্গনারী সেন্টারে ঝুলে গেলো তালা।

বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা :-বৃহস্পতিবার সকালে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লক অন্তর্গত পশ্চিম গঙ্গাসাগর দক্ষিণ পাড়ায় অবস্থিত এক অঙ্গনারী সেন্টারে অভিভাবকরা গেটে তালা ঝুলিয়ে দেয়। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে। রীতিমতো চাঞ্চল্য ছড়ায় এলাকায়। জানা যায় স্কুলের শিক্ষকা নিয়তি সরকার প্রায় দিনই স্কুলে ঠিক ভাবে আসেন না। অভিভাবকদের অভিযোগ সঠিক সময়ে স্কুল না খোলায় ছাত্র ছাত্রীরা স্কুলে আসতে পারে না হয় না পড়াশোনা পাশাপাশি হয় না মিড ডে মিল এবং স্কুলের পরিকাঠামো ঠিক নেই । অভিভাবকদের অভিযোগ এর আগে উচ্চপদস্থ আধিকারিকদের এ বিষয়ে জানালেও স্কুল ঠিক সময়তে চললেও এখন আবারও সেই পুরনো অবস্থাতেই ফিরে এসেছে। এ বিষয়ে শিক্ষিকা নিয়তি সরকারকে প্রশ্ন করলে তিনি ক্যামেরার সামনে কোনো কথা বলতে চাননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *