বালুরঘাট কেন্দ্রীয় সংশোনাগারে থাকা সাজাপ্রাপ্ত বন্দির অস্বাভাবিক মৃত্যু।

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট:-  বালুরঘাট কেন্দ্রীয় সংশোনাগারে থাকা সাজাপ্রাপ্ত বন্দির অস্বাভাবিক মৃত্যু। আগের থেকেই বুকের অসুখ ছিল বলে দাবি সংশোধনাগার কর্তৃপক্ষর। বছর পঁয়তাল্লিশের মৃতের নাম অনিল সাহা। বাড়ি উত্তরদিনাজপুর জেলার রায়গঞ্জ শক্তিনগর এলাকায়।
জানা গিয়েছে, একটি ধর্ষণের ঘটনায় ১০ বছরের সাজা হয়েছিল ওই ব্যক্তির। রায়গঞ্জ সংশোধনাগার থেকে তাকে ২০১৯ সালে বালুরঘাট কেন্দ্রীয় সংশোধনাগারে আনা হয়। শুক্রবার ভোর সাড়ে তিনটা নাগাদ বুকে ব্যাথা শুরু হয় ওই ব্যক্তির। দ্রুত সংশোধনাগার কর্তৃপক্ষ তাকে বালুরঘাট হাসপাতালে নিয়ে যায়। সেখানেই তাকে মৃত বলে জানিয়েছেন চিকিৎসক। এদিন হাসপাতালের পুলিশ মর্গে মৃতের ময়নাতদন্ত হয়। খবর পেয়ে আসে পরিবারের লোকজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *