টোটো বিক্রি করতে আসা দুই যুবককে টোটো চোর সন্দেহে গণধোলাই দিলো এলাকার বাসিন্দারা।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:-টোটো বিক্রি করতে আসা দুই যুবককে টোটো চোর সন্দেহে গণধোলাই দিলো এলাকার বাসিন্দারা। দক্ষিণ দিনাজপুরের হিলি থানার ত্রিমোহনী এলাকার দাপট কালী মাঠের ঘটনা।
এদিকে গতকালই একটি টোটো স্থানীয় হাট থেকে চুরি হয়। অপরদিকে,এদিন ঐ এলাকায় ব্যাটারী বিহীন একটি টোটো মাত্র পনেরো হাজার টাকায় বিক্রি করতে আসে দুই যুবক। এলাকার বাসিন্দারা টোটো চোর সন্দেহে দুজনকে মারধর করে বেঁধে রেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে হিলি থানার পুলিশ ঐ দুই যুবককে আটক করে থানায় নিয়ে যায়। ধৃত দুই যুবককে নাম প্রশান্ত দাস ও সজন সরকার। ধৃতদের বাড়ি বালুরঘাটের রঘুনাথপুরে বলে জানা গিয়েছে।

বাইট – স্থানীয় বাসিন্দা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *