নাগরিক মঞ্চের পরিচালনায় তিনদিন ব্যাপী টেনিস ক্রিকেট নকআউট টুর্নামেন্টের আয়োজন।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত বালুরঘাট হাইস্কুল মাঠে খেলাধূলার পরিবেশ ফিরিয়ে আনতে উদ্যোগ। নাগরিক মঞ্চের পরিচালনায় তিনদিন ব্যাপী টেনিস ক্রিকেট নকআউট টুর্নামেন্টের আয়োজন। এদিন বালুরঘাট হাইস্কুল মাঠে খেলার সূচনা করেন পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র। জানাগেছে মোট নয়টি টিম অংশগ্রহণ করেছে এই টুর্নামেন্টে। চেয়ারম্যান অশোক মিত্র জানিয়েছেন, খেলার পরিবেশ ফিরিয়ে আনতে এমন উদ্যোগ প্রশংসনীয়। নাগরিক মঞ্চের কনভেনর সুবোধ দাস জানিয়েছেন, টুর্নামেন্টের নাম দেওয়া হয়েছে চেয়ারম্যান কাপ। খেলায় শহরবাসীর ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে।
***

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *