চুরি করতে এসে মধ্যরাতে হাতেনাতে ধরা পড়লো এক ধান চোর।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- চুরি করতে এসে মধ্যরাতে হাতেনাতে ধরা পড়লো এক ধান চোর।
রাতে গণধোলার পর সকালে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয়রা। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হিলির গড়ধলপাড়া এলাকায়।
রবিবার সকালে 3নং ধলপাড়া গ্রাম পঞ্চায়েতের অধীন গড়ধলপাড়া গ্রামের লুকাস সরেন এর বাড়িতে রাএি অনুমানিক 01.00 টায় এক ব্যক্তি
ধান চুরি করতে এসে তারপর মালিকের হাতে হাতেনাতে ধরা পড়ে ওই ধান চোর। বাড়ির মালিক তাকে হাত পা বেধে রাখেন ,এরপর খবর দেন স্থানীয়দের ।
জানা যায় ওই ধান চোরের নাম মলয় মন্ডল, বাড়ি- চকদাপট । রাতে ধরা পড়ার কারণে তাকে বেধেরাখে বাড়ির মালিক আজ সকালে হিলি থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে হিলি থানার পুলিশ সেখানে যায় ধান চোরকে রক্ষা করে উত্তেজিত জনতার হাত থেকে। তাকে হিলি থানা নিয়ে যাওয়া হয় পুলিশ বিষয়টি তদন্ত করে দিচ্ছে বলে জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *