বন্ধত্বকরণ অপারেশন করাতে গিয়ে প্রসূতির মৃত্যুর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- বন্ধত্বকরণ অপারেশন করাতে গিয়ে প্রসূতির মৃত্যুর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য। দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালের ঘটনা। ঘটনার প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান মৃতার পরিবারের সদস্যরা। ঘটনার খবর পেয়ে গঙ্গারামপুর থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জানা গিয়েছে রবিবার গঙ্গারামপুর থানার মুস্তাফাপুরের বাসিন্দা শ্যামলী ওরাও’এর বন্ধত্বকরণ প্রক্রিয়া করানোর জন্য স্থানীয় আশা কর্মী গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করেন। মহিলার বন্ধত্বকরণ অপারেশন করার সময় মৃত্যু হয়। ঘটনার প্রতিবাদে হাসপাতালের চিকিৎসার গাফিলতি তুলে হাসপাতালের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন রোগীর আত্মীয়-স্বজনেরা। জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
***

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *