বালুরঘাটে নাগরিক মঞ্চ আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচের সূচনা পর্বে মঞ্চে দেখা গেল চাঁদের হাট ।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- বালুরঘাটে নাগরিক মঞ্চ আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টের মঙ্গলবার ছিল শেষ দিন। আর এই শেষ দিনে ফাইনাল ম্যাচের সূচনা পর্বে প্রতিযোগিতার মঞ্চে দেখা গেল চাঁদের হাট । এই প্রতিযোগিতার ফাইনালের আগে মঞ্চে উপস্থিত হলেন পশ্চিমবঙ্গ সরকারের ক্রেতা উপভোক্তা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র, বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি স্বপন ব্যানার্জি (বাবুন ), দক্ষিণ দিনাজপুর জেলার জেলাশাসক বিজিন কৃষ্ণা, পুলিশ সুপার রাহুল দে, সহ বিশিষ্ট জনরা। এদিন এই বিশিষ্টজনেরা প্রদীপ প্রজ্জ্বলন করে খেলার উদ্বোধন করেন। এরপরে ব্যাটাতে মাঠে নামতে দেখা যায় পুলিশ সুপার, জেলাশাসক, মন্ত্রী এবং বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি কে। এদিনের অনুষ্ঠান ঘিরে প্রচুর ক্রীড়া নদী জনগণের উপস্থিতি লক্ষ্য করা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *