গোলাবাড়ি থানা এলাকা এক মহিলার উপর মারধর ও শ্লীলতাহানির অভিযোগ এক প্রোমোটারের বিরুদ্ধে ।

প্রকাশ কালি ঘোষাল, হাওড়া :- মহিলাকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ উঠলো এক প্রমোটর সহ তিনজনের বিরুদ্ধে । ঘটনাটি ঘটেছে গোলাবাড়ি থানা এলাকার ত্রিপুরা রায় লেনে । থানায় অভিযোগ দায়ের করা হলে পুলিশ তদন্ত শুরু করেছে। ঘটনা সূত্রপাত
উত্তর হাওড়ার ত্রিপুরা রায় লেনে বছর পাঁচেক আগে একটি ফ্ল্যাট কেনেন পেশায় ফিজিওথেরাপিস্ট এক মহিলা । মেয়েকে নিয়ে সেখানেই বসবাস করেন তিনি।কিন্তু বিগত কয়েকমাস ধরে প্রমোটার ও তার লোকজন তাকে উচ্ছেদ করার জন্য চেষ্টা চালাচ্ছে।মহিলার অভিযোগ তাকে কু প্রস্তাব দেওয়া হয়েছিলো রাজি না হওয়াতে তার ফ্ল্যাট রেজিষ্ট্রি করে দেওয়া হয়নি । উল্টে অতিরিক্ত টাকা চাওয়া হচ্ছে , তার জলের লাইন কেটে দেওয়া হয়। পুলিশের দ্বারস্থ হলে আরো হুমকি আসে।গতকাল প্রকাশ্যে ওই মহিলাকে মারধর করা হয়, খুনের চেষ্টা করা হয় বলে তার মেয়ে পুলিশের কাছে লিখিতভাবে অভিযোগ করেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে প্রমোটার শিবশংকর ভট্টাচার্য সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন।তিনি জানান গতকাল জলের লাইন নিয়ে খোকনের সাথে ওই মহিলার ঝামেলা হয় । তাতে ওই মহিলাই প্রথমে গালিগালাজ করে চড়াও হন। তিনি অসুস্থ হয়ে পড়লে তার লোকেরা হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য । পুলিশ সূত্রে জানা যায় নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে শ্লীলতাহানি সহ একাধিক ধারায় মামলা করা হয়েছে । তদন্ত করে দেখা হচ্ছে সঠিক ঘটনা কি হয়েছে । অপরাধ করে থাকলে ব্যবস্থা নেওয়া হবে জানান গোলাবাড়ি থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *