শুভেন্দুর বিধানসভা কেন্দ্র নন্দীগ্রাম পদযাত্রায় অভিষেক।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পঞ্চায়েত ভোটকে সামনে রেখে, তৃণমূল কংগ্রেসের নতুন কর্মসূচি “নব জোয়ার”! উত্তরবঙ্গ থেকে শুরু হয়ে পৌঁছেছে মেদিনীপুরে। বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামে নবজোয়ার কর্মসূচির পদযাত্রা অনুষ্ঠিত হয়। চন্ডিপুর বাস স্ট্যান্ড থেকে শুরু করে নন্দীগ্রাম বাজার পর্যন্ত দীর্ঘ ২০ কিলোমিটার পথ পরিক্রমা করে এই মিছিলটি। দীর্ঘ ২০ কিলোমিটার পদযাত্রায় ২৭ টি গ্রাম পঞ্চায়েতের উপর দিয়ে যায় এই মিছিল। কর্মীদের সাথে একেবারে পায়ে হেঁটে অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *