প্রাকৃতিক দুর্যোগে মৃত পরিবারের পাশে রাজ্য সরকার।

পূর্ব বর্ধমান রামকৃষ্ণ চক্রবর্তীঃ- বেশ কিছুদিন আগে প্রাকৃতিক দুর্যোগে প্রাণ হারিয়েছেন অনেক মানুষ। পূর্ব বর্ধমান জেলাতেও প্রাকৃতিক দুর্যোগে প্রাণ হারিয়েছেন সেই মৃত পরিবারের ২ লক্ষ টাকা চেক প্রদান করা হলো। আজ পূর্ব বর্ধমান জেলা শাসকের কনফারেন্স হলে তাদের হাতে চেক তুলে দেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। মোট চারজনার হাতে এই চেক আজ তুলে দেওয়া হয়।পাশাপাশি উপস্থিত ছিলেন রাজ্য প্রাণিসম্পদ বিকাশ মন্ত্রী স্বপন দেবনাথ, পূর্ব বর্ধমান জেলার জেলা শাসক প্রিয়াঙ্কা সিংলা, পূর্ব বর্ধমান জেলার পুলিশ সুপার কামনাশিষ সেন,পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধি প্রতি শম্পা ধারা সহ বিধায়ক এবং প্রশাসনিক আধিকারিক বৃন্দ। রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস বলেন, আমাদের মানবিক সরকার এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে প্রাকৃতিক দুর্যোগ যারা প্রাণ হারিয়েছে তাদের হাতে আজ ২ লক্ষ টাকার চেক তুলে দেওয়া হলো। শুধু চেক নয় আমাদের মানবিক সরকার সব সময় তাদের পাশে আছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *