শুভেন্দু এলেন, মৃত কিশোরের পরিবারের সাথে দেখা করলেন।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- পুলিশের গাড়ির চাকায় পৃষ্ঠ হয়ে মৃত কিশোরের পরিবারের সাথে দেখা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পরিবারকে জানালেন সমবেদনা। বিরোধী দল নেতাকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়ে পরিবার। সম্প্রতি নদীয়ার ধানতলা থানা এলাকার কুলগাছিতে গরু চুরির ঘটনায় পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা। তখনই পুলিশ দ্রুত গতিতে গাড়ি চালিয়ে পালিয়ে যাওয়ার সময় গাড়ির নিচে চাপা পড়ে মৃত্যু হয় আকাশ রায় নামে এক কিশোরের। তারপর থেকেই উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। আজ নিহত আকাশ রায়ের পরিবারের সাথে দেখা করেন শুভেন্দু অধিকারী। যদিও রানাঘাট উত্তর-পূর্ব বিধানসভার বহিরগাছিতে কিশোরের মৃত্যুর ঘটনায় আয়োজন করা হয় শোক সভার। এই শোক সভা থেকে পুলিশকে নিশানা করেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী, পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কে তীব্র ভাষায় কটাক্ষ করেন শুভেন্দু। শুভেন্দু অধিকারী কে ব্যক্তি আক্রমণ অভিষেকের, ভিন্ন রাজনীতি বাংলায়? এ প্রসঙ্গে শুভেন্দু অধিকারী কে প্রশ্ন করলে তিনি বলেন, এরা অশ্লীল কথা বলবেন, আমি বিরোধী দলনেতা হিসেবে ঠিক জায়গাতেই আছি। পায়ে দুটো কাটা ফুলেছে তাই লাফাচ্ছে, তিরিং বিড়িং এপাং ওপাং ঝপাং, ভাইপো হবে ড্যাং ড্যাং। এরা তো চন্ডী পাঠও ভুল করে। আকাশ রায়ের মৃত্যুর ঘটনা নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, পুলিশের গাড়ি চাপা পড়ে মৃত্যু হল একটি ফুটফুটে বালকের সেখানে বলা হলো কি? দুর্ঘটনায় মৃত্যু হয়েছে, এরাজ্যে সবই সম্ভব। সিআরপিএফ এর গাড়ি ধাক্কা মারায় চালকের বিরুদ্ধে খুনের মামলা, আর পুলিশের গাড়ি চাপা পড়ে কিশোরের মৃত্যুর ঘটনায় জামিন যোগ্য ধারায় মামলা, যতদিন তৃণমূল থাকবে এই অরজগতা চলবে। কুন্তল ঘোষ প্রসঙ্গে শুভেন্দু অধিকারী কে প্রশ্ন করলে তিনি বলেন, ওকে জেলে খাসির মাংস খাওয়াচ্ছে আর ভাইপো পিসি যা শিখিয়ে দিচ্ছে তাই বলছে। আমি দাবি করবো এই মামলা অন্য রাজ্যে স্থানান্তর করা হোক, অন্য রাজ্যে স্থানান্তর করলে কেষ্টোর মতো ধোঁয়া বেরিয়ে যাবে। অন্যদিকে নন্দীগ্রামে এই মুহূর্তে ভোট হলে ৫০ হাজার ভোটে জিতবে তৃণমূল, এ প্রসঙ্গে প্রশ্ন করলে শুভেন্দু অধিকারীর কটাক্ষ। আবার ভোট তো দেরি আছে, ও চাইলে তো এক্ষুনি ভোট হবে না, ওর পিসি এসেছিল ওর পিসিকে তো শিক্ষা দিয়ে নন্দীগ্রাম থেকে ভোটাররা পাঠিয়ে দিয়েছে। আমি বলছি, কালকে যদি ডায়মন্ড হারবারে ভোট হয় মমতা ব্যানার্জির ভাইপো তৃতীয় হবে, নওশাদ সিদ্দিকীর সাথে বিজেপির লড়াই হবে।ফেরার পথে রানাঘাট রামনগর শিবারথী বেসরকারি নার্সিং হোমে আহতদের দেখতে আসেন শুভেন্দু অধিকারী ও বিধায়ক পার্থসারথি চট্টোপাধ্যায়, বিধায়ক বঙ্কিম ঘোষ। শুভেন্দু অধিকারী আহতদের চিকিৎসার জন্য আর্থিক সাহায্য করেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *