উড়িষ্যার বালেশ্বরের কাছে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হল সন্ধিপুরের বাসিন্দা চঞ্চল সরকারের, জানালো পরিবার।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-উড়িষ্যার বালেশ্বরের কাছে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হল পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা এক নম্বর ব্লকের ২ নম্বর অঞ্চলের সন্ধিপুরের বাসিন্দা চঞ্চল সরকারের, শনিবার সকাল নাগাদ এমনটাই জানা গিয়েছে পরিবার সূত্রে,জানা গিয়েছে জামাইবাবুকে নিয়ে কটকের এমসে ডাক্তার দেখিয়ে ফেরার পথে এই দুর্ঘটনাটি ঘটে, আরো জানা যায় মৃত চঞ্চল সরকার গড়বেতার মালবান্দি আশুতোষ বিদ্যামন্দিরের কম্পিউটারের প্যারা টিচার ছিলেন, তবে এই ঘটনায় শোখের ছায়া নেমে আসে ওই পরিবার সহ গোটা এলাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *