পূর্ব বর্ধমান, নিজস্ব সংবাদদাতাঃ- বর্ধমান শহরের পার্কাস রোড এবং গুড শেড রোডের সংযোগস্থলে মাদকদ্রব্য বিক্রি করার সময় হাতেনাতে ধরা পরল দুজন। যদিও পুলিশ দেখে একজন ছুটে পালায় এবং অপরজনকে কর্তব্যরত ট্রাফিক কর্মীরা ধরে ফেলেন। জানা যাচ্ছে বেশ কিছুদিন যাবত এই দুই যুবক বর্ধমান শহরের বিভিন্ন প্রান্তে মাদকদ্রব্য বিক্রি করতো। বিশেষ করে শনি ও রবিবার তারা বেশি পরিমাণ এই মাদক বিক্রি করতো। হাতেনাতে ধরা পড়াতেও মাদক বিক্রি অভিযোগ অস্বীকার করতে থাকে সেই যুবক। ট্রাফিক পুলিশের হাতে আটকরত সেই যুবক বলে, আমার বাড়ি বর্ধমান শহরের কালনাগেটের বিধানপল্লী এলাকায় আমি ব্যান্ডেল থেকে আসছিলাম আমার কাছে কোন রকম মাদকদ্রব্য নেই। যার কাছে ছিল সে পুলিশ দেখে ছুটে পালিয়ে গেছে। আপনাকে আমি ব্যান্ডেল থেকে যে আসছিলাম তার ট্রেনের টিকিট দেখাতে পারি। স্থানীয় বাসিন্দা এক যুবক বলেন, এরা দুজন প্রতিনিয়ত এখানে মাদকদ্রব্য বিক্রি করে। এরা সমস্ত রকম মালগুলি পান্ডুয়া থেকে কিনে নিয়ে আসে দিয়ে এখানে বিক্রি করে। বিশেষ করে শনি আর রবিবার বেশি পরিমাণ বিক্রি করে এই মাদকদ্রব্য।
মাদক বিক্রি করার সময় হাতেনাতে ধরা পরল এক যুবক।












Leave a Reply