দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- বালেশ্বর ট্রেন দুর্ঘটনার কবলে পড়েও ভাগ্যের জোরে প্রাণে বেঁচে ফিরলো দুই পরিযায়ী শ্রমিক। বর্তমানে হাওড়া হাসপাতালে চিকিৎসাধীন তারা। দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট থানার ১০ নম্বর অমৃতখন্ড পঞ্চায়েতের কাশিম্বী এলাকার বাসিন্দা বিপ্লব হেমরম ও রাজেশ মার্ডি। জানাগেছে কাজের সন্ধানে বেশ কিছুদিন আগেই ব্যাঙ্গালোর গিয়েছিলেন তারা। সেখান থেকে ফেরার পথেই ট্রেন দুর্ঘটনার কবলে পড়েন ৩১ বছর বয়সী বিপ্লব হেমরম ও ১৮ বছর বয়সী রাজেশ মার্ডি। যশবন্তপুর এক্সপ্রেসে ছিলেন তারা। ঘটনা নিয়ে প্রথমে দুশ্চিন্তার মধ্যে থাকলেও স্বামী বিপ্লব হেমরম এবং ভাই রাজেশ মার্ডির সুস্থতার খবর পেয়ে খানিকটা হাফ ছেড়ে বাঁচেন স্ত্রী মমতা মার্ডি। তিনি জানিয়েছেন বাড়িতে ফোন করেই ট্রেনে উঠেছিলেন। কিন্তু দুর্ঘটনার পর তাদের সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হয়নি। পরে অন্য একটি ফোন থেকে তারা খবর পেয়েছেন তার স্বামী এবং ভাই আঘাতপ্রাপ্ত হয়েছে। বর্তমানে তারা সুস্থ রয়েছেন।
***
বালেশ্বর ট্রেন দুর্ঘটনার কবলে পড়েও ভাগ্যের জোরে প্রাণে বেঁচে ফিরলো দুই পরিযায়ী শ্রমিক।












Leave a Reply