কোলাঘাটে রূপনারায়ণ নদী থেকে তোলা হচ্ছে অবৈধভাবে বালি,শাসক দলের মদতেই চলছে এই কার্যকলাপ,অভিযোগ কংগ্রেসের।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটের রূপনারায়ণ নদী থেকে অবৈধভাবে তোলা হচ্ছে বালি, প্রশাসনের এক শ্রেণী সহ শাসকদলের মদতেই চলছে এইরকম কার্যকলাপ, এমনটাই অভিযোগ তুলছে কংগ্রেস, ব্লক কংগ্রেসের সভাপতি সমীর হোসেনের অভিযোগ প্রতিদিন ৪০ থেকে ৫০ টি বোটে করে তোলা হচ্ছে অবৈধভাবে বালি, পাশাপাশি ওই এলাকায় মৎস্যমন্ত্রীর বাড়ি হলেও নজর পাত নেই মন্ত্রীর, এমনটাই অভিযোগ ব্লক কংগ্রেসের সভাপতির, পাশাপাশি তিনি বলেছেন আগামী সপ্তাহে এই নিয়ে স্মারকলিপি প্রদান করা হবে, তবে তাতেও যদি এইরকম অবৈধ কার্যকলাপ বন্ধ না হয় আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিলেন ব্লক কংগ্রেসের সভাপতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *