গ্রেপ্তার হওয়া কুর্মি নেতাদের নিঃশর্ত মুক্তির দাবিতে পথ অবরোধ বালুরঘাট ব্লকের পাগলীগঞ্জ এলাকায়।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:-গ্রেপ্তার হওয়া কুর্মি নেতাদের নিঃশর্ত মুক্তির দাবিতে পথ অবরোধ বালুরঘাট ব্লকের পাগলীগঞ্জ এলাকায়। কুর্মি নেতাদের নিঃশর্ত মুক্তির দাবির পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক নেতাদের কুর্মি প্রসঙ্গে কুমন্তব্যের প্রতিবাদ এবং কুর্মীদের এসটি অন্তর্ভুক্তির দাবিতে এদিন পাগলীগঞ্জ এ ৫১২ জাতীয় সড়ক অবরোধ করে কুর্মি সমাজ উন্নয়ন সমিতি। ফলে কিছুক্ষণের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায় বালুরঘাট- পতিরাম রুটে।
পথ অবরোধের পাশাপাশি মিছিল, পথসভা ও বিক্ষোভ সমাবেশ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *