নদিয়ার গয়েশপুরে রাতের অন্ধকারে মাটি মাফিয়াদের দৌরাত্ম্য, গ্রামবাসীদের তৎপরতায় হাতে নাতে ধরা পড়লো।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- নদিয়ার গয়েশপুরে রাতের অন্ধকারে মাটি মাফিয়াদের দৌরাত্ম্য, গ্রামবাসীদের তৎপরতায় হাতে নাতে ধরা পড়লো।
গয়েশপুর পৌরসভার ৮ নং ওয়ার্ডের খাল থেকে চুরি হচ্ছিল মাটি,রাতের অন্ধকারে ডাম্পার লাগিয়ে এই অবৈধ কাজ চলছিল দিনের পর দিন। রবিবার মধ্য রাতে গ্রামবাসীরা প্রতিরোধ করে এবং গাড়ি আটকে দেয়, এরপর খবর পেয়ে ছুটে আসে গয়েশপুর পৌরসভার পৌর প্রধান সহ জনপ্রতিনিধিরা।খবর দেওয়া হয় গয়েশপুর পুলিশ ফাঁড়িতে।
পুলিশ এসে দুজন ড্রাইভার ও একজন খালাসিকে আটক করে।
এছাড়াও আটক করে ১৭টি ডাম্পার ও তিনটে জেসিপি।
স্থানীয় সূত্রে জানা যায় দিনের পর দিন রাতের অন্ধকারে অবৈধ ভাবে খাল থেকে চুরি হতো মাটি। এদিন রাতে গ্রামবাসীরা মাটি ভর্তি ডাম্পার আটক করে। এবং স্থানীয় কাউন্সিলর সহ পৌর প্রধান খবর পেয়ে ছুটে আসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *