বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে শালবনীতে সাইকেল রেলি ও বৃক্ষরোপণ করল ২৩২ BN CRPF এর মহিলা ব্যাটেলিয়ান।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- ৫ই মে অর্থাৎ সোমবার বিশ্ব পরিবেশ দিবস, আর এই বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে পশ্চিম মেদিনীপুর জেলার শালবনির ২৩২ BN CRPF এর মহিলা ব্যাটালিয়নের উদ্যোগে এলাকার পড়ুয়াদের নিয়ে সাইকেল র‌্যালি করা হয়, পাশাপাশি বৃক্ষরোপনের মধ্য দিয়ে এই বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়, এই দিন উপস্থিত ছিলেন কমান্ড্যান্ট সীমা তালিয়া,সেকেন্ড কমান্ড্যান্ট জি এল ভুটিয়া সহ অন্যান্য মহিলা জাওয়ানরা, এই দিন পৃথিবীর ভারসাম্য রক্ষার্থে এবং সবুজায়নকে ধরে রাখতে বৃক্ষরোপণ করার পাশাপাশি প্লাস্টিক মুক্ত দেশ গড়তে প্লাস্টিক বর্জনের বার্তা দেওয়া হয় মহিলা ব্যাটেলিয়ানের তরফে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *