পূর্ব বর্ধমান, নিজস্ব সংবাদদাতাঃ- কেন্দ্রের মোদী সরকারের নয় বছর পূর্ণ উপলক্ষে ‘মহাজন সম্পর্ক অভিযান’ সম্পর্কে একটি সাংবাদিক সম্মেলন এর আয়োজন করা হয় মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলা বিজেপি কার্যালয়ে। উপস্থিত ছিলেন, জম্মু কাশ্মীরের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী কবীন্দ্র গুপ্ত, বর্ধমান দুর্গাপুরের সাংসদ এস,এস আহলুওয়ালিয়া, রাজ্য সম্পাদক লক্ষণ ঘোড়ুই সহ আরও অন্যান্য অনেকে।
মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে সাংবাদিক-দের মুখোমুখি হয়ে জম্মু-কাশ্মীরের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী ওড়িশার ট্রেন দুর্ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন যারা বা যেসমস্ত বিরোধী রাজনৈতিক দল ঘটে যাওয়া ট্রেন দুর্ঘটনা নিয়ে রাজনীতি করছে তাদের বিরুদ্ধে ধিক্কার জানাই। কেন্দ্রীয় রেল মন্ত্রী দুর্ঘটনাস্থলে আজও আছেন, তিনি সমস্ত দিক খতিয়ে দেখছেন, পাশাপাশি কারোর কোনো গাফিলতি থাকলে শাস্তির কথাও বলেছেন, এমনকি দুর্ঘটনার দিন দেশের প্রধানমন্ত্রী তিনি নিজে হাজির ছিলেন ঘটনাস্থলে। কিভাবে ঘটনা ঘটলো তার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন এবং দোষীদের কড়া শাস্তির কথা ঘোষণা করেছেন। বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ এস এস আলুওয়ালিয়া বলেন, ১৯৪৭ সালের দেশ স্বাধীনের পর মোদি সরকারের এটাই সব থেকে বড় সাফল্য যে দেশের একটা কাঠামো আমরা তৈরি করতে পেরেছি। বিভিন্ন সময় আমরা দেখেছি ভুয়ো রেশন কার্ড দিয়ে খাদ্যদ্রব্য গুলো নিয়ে গিয়ে ব্ল্যাকে বিক্রি করতেন। তারপর যখন ভোট হতো তখনো প্রচুর ভোটার ধরা পড়তো তাই মোদি সরকার সমস্ত কিছুর সাথে আধার লিঙ্ক করে দিয়ে ভুয়ো রেশন কার্ড এবং ভুয়ো ভোট দেওয়া বন্ধ করে দিয়েছেন। আমার লোকসভা কেন্দ্রের মধ্যে যে সমস্ত এলাকাগুলি রয়েছে সেই এলাকার জনসাধারণের পানাগড়,তালিত ও শক্তিগড় রেলগেটের উপর একটি ফ্লাইওভারের দাবি দীর্ঘদিনের রয়েছে। সেগুলি আমি সব স্যাংশন করে নিয়ে এসেছি খুব তাড়াতাড়ি কাজ শুরু হয়ে যাবে। মানুষের যাতায়াতের সুবিধার জন্য nh2 সম্প্রসারণে কাজ চলছে। এগুলি মোদি সরকারের সব থেকে বড় উন্নয়ন।












Leave a Reply