দিনে দুপুরে ছিনতাই কোচবিহারে, সাড়ে সাত লক্ষ টাকা নিয়ে চম্পট দুষ্কৃতীরা।

কোচবিহার, নিজস্ব সংবাদদাতা:- দিনে দুপুরে ছিনতাই কোচবিহারে। বৃহস্পতিবার কোচবিহারের জিরানপুর অঞ্চলের টোপামারী গ্রাম সংলগ্ন এলাকায় একটি রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কের একটি গ্রাহক পরিষেবা কেন্দ্রের কর্মীকে মারধর করে মাথা ফাটিয়ে দিয়ে সাড়ে ৭ লক্ষ টাকা ছিনতাই করে পালালো একদল দুষ্কৃতীরা। ওই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় এলাকায়। পরে স্থায়ীরা আহত ওই যুবককে কোচবিহার এম জে এম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করে।

স্থানীয় সূত্রে জানা গেছে,রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কের গ্রাহক পরিষেবা কেন্দ্রের ওই কর্মীর নাম দিবাকর সরকার। তার বাড়ি বলরামপুর তেরঙ্গী কালীবাড়ি এলাকায়। সে আজ সাড়ে ৭ লক্ষ টাকা নিয়ে দেওয়ানহাটের গ্রাহক পরিষেবা কেন্দ্রে যাচ্ছিল। জিরানপুর অঞ্চলের টোপামারী এলাকায় ওই রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কের গ্রাহক পরিষেবা কেন্দ্রের কর্মীকে আটক করে বেশ কয়েকজন দুষ্কৃতী। পরে দিবাকর সরকারকে বাঁশ ও বিয়ারের বোতল দিয়ে তাকে মাথায় আঘাত করে। তার গাড়ির বাসকেট ফাটিয়ে সাড়ে ৭ লক্ষ টাকা, একটি ল্যাবটপ, মাউস, মানিব্যাগ,বেশ কয়েকটা এটিএম কার্ড, মোবাইল ছিনতাই করে নিয়ে দুষ্কৃতীরা বলরামপুর রোড হয়ে পালিয়ে যায় বলে দাবি স্থানীয়দের। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ।

হাসপাতালের বেডে শুয়ে আহত রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কের গ্রাহক পরিষেবা কেন্দ্রের কর্মী দিবাকর সরকার জানান, আজ আমি বলরামপুর তিরঙ্গী কালীবাড়ি থেকে দেওয়ানহাটের দিকে যাচ্ছিলাম। সেই সময় জিরানপুর টোপামারী সংলগ্ন এলাকায় কয়েকজন দুষ্কৃতি আমাকে আটক করে। প্রথমে আমার পকেট থেকে মোবাইল কেড়ে নেয় পরে একজন মোটা বাঁশ দিয়ে ৫ থেকে ৬ টা পিঠে মার দেয়। তারপর আমার মোটর সাইকেলের বাসকেট ভেঙে টাকা বের করে নিয়ে পালিয়ে যায়। ওই ব্যাগে সাড়ে সাত লক্ষ টাকা ছিল বলে দাবি যুবকের।

তিনি আরও বলেন, দেওয়ানহাট এলাকায় আমার একটি স্টেট ব্যাংকের গ্রাহক পরিষেবা কেন্দ্র রয়েছে। প্রতিদিনের মতো আমি আজও টাকা নিয়ে গ্রাহক পরিষেবা কেন্দ্রের দিকে যাচ্ছিলাম। সেই সময় দুষ্কৃতীরা আমাকে আটক করে বাঁশ ও বিয়ারের বোতল দিয়ে মারধর করে সাড়ে সাত লক্ষ টাকা, মোবাইল, মানিব্যাগ, পাঁচ ছয়টি এটিএম কার্ড,ল্যাপটপ, মাউস সব নিয়ে পালিয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *