বোচাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান আরশাদ আলী সহ উত্তর তরঙ্গপুরের ৭জন তৃণমূল সমর্থক মনোনয়ন পত্র জমা দেবার তৃতীয় দিনে নির্দল প্রার্থী হয়ে তাদের মনোনয়ন পত্র জমা দিলেন।

উঃ দিনাজপুর, রাধারানী হালদার:পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন জমা দেবার ক্ষেত্রে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা গত তিন দিনে কম বেশি সব রাজনৈতিক দলের প্রার্থীরা মনোনয়ন পত্র জমা দিলেও দলীয় কোন্দল তীব্র থেকে তীব্রতর হবার কারনে এখনো পর্যন্ত তৃণমূল দলের পক্ষে থেকে কোন স্তরেই মনোনয়ন পত্র জমা দিতে।পারেনি। তৃণমুলের রাজপুত্র অভিষেক বন্দোপাধ্যায়ের কথামত উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের উত্তর তরঙ্গপুরের বাসিন্দা তথা বোচাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান আরশাদ আলী সহ উত্তর তরঙ্গপুরের ৭জন তৃণমূল সমর্থক মনোনয়ন পত্র জমা দেবার তৃতীয় দিনে নির্দল প্রার্থী হয়ে তাদের মনোনয়ন পত্র জমা দিলেন। যার মধ্যে মহিলা প্রার্থী লতা সরকার নামে এক মহিলা আছেন বলে জানা যায়। শুধু কালিয়াগঞ্জের উত্তর তরঙ্গপুর গ্রাম থেকেই নয় কালিয়াগঞ্জ ব্লকের বেশ কয়েকটি গ্রাম পঞ্চায়েতের চিত্রটা একই চিত্র।কালিয়াগঞ্জ ব্লকের অধিকাংশ গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির তৃণমূলের সদস্যরা প্রকাশ্যে তাদের দীর্ঘদিনের ক্ষোভ উগ্রে দিয়ে বলছে আমরা বুঝতে ভুল করেছি,মানুষ চিনতে ভুল করেছি।তৃণমূল কংগ্রেস যে অর্থ ছাড়া কিছু বোঝেনা আমরা এবার হারে হারে টের পেয়েছি বলে জানান মেহবুব জাহেদী,রতন দেবশর্মা,লতা সরকার সহ আরশাদ আলী। গ্রাম বাসীরা ক্ষুব্ধ হয়ে কালিয়াগঞ্জের বিধায়ক সম্পর্কে বলতে গিয়ে বলেন কালিয়াগঞ্জের এই বিধায়কের জন্যে পঞ্চায়েত নির্বাচনে গোহারা হারতে চলেছে তৃণমূল দল।শুধু বোচাডাঙ্গাই নয়,কালিয়াগঞ্জ ব্লকের ৮ টি গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির ফলাফল তৃণমূল দলকে ২০১৮ সালের গ্রাম পঞ্চায়েতের কথা মনে করিয়ে দিতে চলেছে কয়েক জন তৃণমূল নেতার ভুল সিদ্ধান্তের জন্য।কালিয়াগঞ্জ ব্লকে তৃতীয় দিনের মনোনয়ন পত্র জমার দিন ছিল অত্যন্ত শান্তিপূর্ন। মনোনয়ন পত্র জমা দেওয়াকে ঘিরে ব্যাপক পুলিশি ব্যাবস্থা ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *