দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- শুধু মাত্র স্পর্ষকাতর ৭ জেলায় কেন্দ্রীয় বাহিনী নিয়োগ করলেই হবে না। কেননা ভোটের দিন যত এগোবে ততই রাজ্য জুড়ে শাসক দলের দুশকৃতিরা উত্তেজনা ছড়িয়ে উত্তপ্ত করে তুলবে। সেই পরিস্থিতিতে সব জেলাতেই কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোর দাবি জানালেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। আজ বিকেলে হাইকোর্টে শুভেন্দু অধিকারী ও কংগ্রেস নেতা অধীর চৌধুরীর করা জনস্বার্থ মামলায় রায়কে স্বাগত জানিয়ে বালুরঘাটে এই কথা বলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তার আরো দাবি কেন্দ্রীয় বাহিনী ছাড়া ভোট করালে তা আর ভোট থাকবে না। হবে ভোটের নামে প্রহসন।
অন্যদিকে আরাবুল ইসলামের ছেলের গাড়ি থেকে বোমা উদ্ধারের ঘটনার প্রসংগে বাংলায় চালু থাকা একটি প্রবাদকে হাতিয়ার করে বলেন, বাপ কা ব্যাটা সেপাই কে ঘোড়া.. কুছ নেহি তো থোড়া থোড়া, আপনাদের মনে আছে নিশ্চই এই আরাবুল ইসলাম এক অধ্যাপিকাকে জলের জগ ছুড়ে মেরেছিল কলেজের মিটিং এর মধ্যে। পুলিশ ছিল নিরব দর্শক। তাই এই কান্ডের পর তার ছেলের ব্যাপারেও উদাসিন থাকবে তা আর নতুন কথা কি। এই রাজ্য পুলিশের এই সব তৃনমুলিদের গ্রেফতার করার ক্ষমতা ও সাহস নেই।
সিভিক দিয়ে ভোট করানোর রাজ্য সরকারের যুক্তিকে খন্ডন করে সুকান্ত বলেন, এর আগের নির্বাচনে ভোটের কাজে নিযুক্ত থাকাকালিন আমরা রায়গঞ্জের এক শিক্ষকের দেহ রেল লাইনের পাশ থেকে উদ্ধার করার ঘটনা দেখেছি। মানুষের জীবনের দাম অনেক, তাই এক্ষেত্রে আমরা তাদের জীবনের সাথে সিভিক ভলেন্টিয়ার দিয়ে ভোট করানো নিয়ে ছেলে খেলা করতে দিতে পারি না। সে জন্যই আমরা সিভিক দিয়ে ভোট করানোর বিরোধী বলে সুকান্ত বাবু দাবি করেন।












Leave a Reply