হাজার সমর্থক নিয়ে কংগ্রেসের নমিনেশন জমা দিলেন দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল সম্পাদক।

বুনিয়াদপুর-দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- পঞ্চায়েত ভোটের মুখে বড়সড় ভাঙ্গন দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূলের। টিকিট না পেয়ে হাজার খানেক সমর্থক নিয়ে কংগ্রেসের হয়ে নমিনেশন জমা দিলেন জেলা তৃণমূল কংগ্রেসের সম্পাদক সরফরাজ আলী। ঘটনাই রাজনৈতিক চাঞ্চল্য তৈরি হয়েছে জেলা জুড়ে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে ভোটের মুখে জেলা তৃণমূল কংগ্রেসের শক্তি অনেকাংশেই হ্রাস হলো। ইতিমধ্যেই অধীর রঞ্জন চৌধুরীর সাথে কথা হয়েছে বলে জানিয়েছেন কংগ্রেসের যোগদানকারী নেতা সরফরাজ আলি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *