দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- তৃণমূলের মাস্টার স্ট্রোকে দন্ডি কান্ডের অস্ত্রভোতা বিরোধীদের।দন্ডি কান্ডের ৩ নির্যাতিতার মধ্যে শিউলি মার্ডি নামে এক নির্যাতিতাকে প্রার্থী করে ভোট ময়দানে প্রথম বলেই ছক্কা হাকালো তৃণমল। উল্লেখ্য যে ২০২৩ সালের এপ্রিল মাসে বিজেপিতে যোগদান করার পর তিন আদিবাসী মহিলাকে দন্ডি কাটিয়ে তৃণমূলে ফেরানো হয়। যেই ঘটনায় উত্তাল হয়ে ওঠে রাজ্য রাজনীতি। পঞ্চায়েত নির্বাচনে বিরোধীরা দক্ষিণ দিনাজপুর জেলায় বন্দি কান্ড কে হাতিয়ার করতে পারে বলে রাজনৈতিক মহল ধারণা করছিল। কিন্তু সেই অস্ত্রকে ভোঁতা করে তৃণমূল শিউলি মার্ডি প্রার্থী করল দক্ষিণ দিনাজপুর জেলার তপন বিধানসভার গোফা নগর গ্রাম পঞ্চায়েতের ৪০/৭১ নম্বর বুথে প্রার্থী করল তৃণমূল কংগ্রেস শিউলি মার্ডি কে। ১৪০০ এর বেশি ভোটার রয়েছে এই বুথে। আদিবাসী অধ্যুষিত এই বুথে জয়ের ব্যাপারে আশাবাদী তৃণমূলের এই প্রার্থী। তিনি মমতা ব্যানার্জির বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচিকে সামনে রেখে তার প্রচার চালাবেন বলে জানিয়েছেন। যদিও বিরোধীরা তৃণমূলের এই পদক্ষেপে ভোট বাক্সে কোন প্রভাব পড়বে না বলে দাবি করেছে।
দন্ডি কান্ডের ৩ নির্যাতিতার মধ্যে শিউলি মার্ডি নামে এক নির্যাতিতাকে প্রার্থী করে ভোট ময়দানে প্রথম বলেই ছক্কা হাকালো তৃণমল।












Leave a Reply