দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:– পঞ্চায়েত নির্বাচনে নমিনেশন পরবর্তী সন্ত্রাসের অভিযোগ ঘিরে শোরগোল। দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের নন্দনপুর পঞ্চায়েত এলাকার ঘটনা। অভিযোগ শাসক দলের দুষ্কৃতিরা জোর করে নমিনেশন তুলে নেওয়ার কথা বলছে বিজেপি প্রার্থীদের। এমন ঘটনা প্রকাশ্যে আসতেই রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনার খবর পেতেই এলাকায় ছুটে যান দক্ষিণ দিনাজপুর সভাপতি স্বরূপ চৌধুরী, বিধায়ক বুধরাই টুডু সহ অন্যান্য বিজেপি কার্যকর্তারা। জেলা বিজেপির সভাপতি স্বরূপ চৌধুরী জানিয়েছেন গঙ্গারামপুরের নন্দনপুর গ্রাম পঞ্চায়েতের ৭ নম্বর বুথের বিজেপি প্রার্থী দীনবন্ধু সরকারকে তার নমিনেশন পত্র তুলে নেওয়ার জন্য চাপ সৃষ্টি করতে থাকে তৃণমূলের দুষ্কৃতীরা। এই ঘটনায় রীতিমতো আতঙ্কিত জেলার অন্যান্য পঞ্চায়েত এলাকার প্রার্থীরা। অবিলম্বে পুলিশ প্রশাসনকে এমন ঘটনা বন্ধ করতে সদর্থক ভূমিকা পালন করার দাবিও জানিয়েছেন জেলা বিজেপি সভাপতি। ওই প্রার্থীর ঘরবাড়িও ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ করেছে বিজেপি জেলা সভাপতি স্বরুপ চৌধুরী] Goutam: পঞ্চায়েত নির্বাচনে নমিনেশন পরবর্তী সন্ত্রাসের অভিযোগ ঘিরে শোরগোল। দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের নন্দনপুর পঞ্চায়েত এলাকার ঘটনা। অভিযোগ শাসক দলের দুষ্কৃতিরা জোর করে নমিনেশন তুলে নেওয়ার কথা বলছে বিজেপি প্রার্থীদের। এমন ঘটনা প্রকাশ্যে আসতেই রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনার খবর পেতেই এলাকায় ছুটে যান দক্ষিণ দিনাজপুর সভাপতি স্বরূপ চৌধুরী, বিধায়ক বুধরাই টুডু সহ অন্যান্য বিজেপি কার্যকর্তারা। জেলা বিজেপির সভাপতি স্বরূপ চৌধুরী জানিয়েছেন গঙ্গারামপুরের নন্দনপুর গ্রাম পঞ্চায়েতের ৭ নম্বর বুথের বিজেপি প্রার্থী দীনবন্ধু সরকারকে তার নমিনেশন পত্র তুলে নেওয়ার জন্য চাপ সৃষ্টি করতে থাকে তৃণমূলের দুষ্কৃতীরা। এই ঘটনায় রীতিমতো আতঙ্কিত জেলার অন্যান্য পঞ্চায়েত এলাকার প্রার্থীরা। অবিলম্বে পুলিশ প্রশাসনকে এমন ঘটনা বন্ধ করতে সদর্থক ভূমিকা পালন করার দাবিও জানিয়েছেন জেলা বিজেপি সভাপতি। ওই প্রার্থীর ঘরবাড়িও ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ করেছে বিজেপি জেলা সভাপতি স্বরুপ চৌধুরী
পঞ্চায়েত নির্বাচনে নমিনেশন পরবর্তী সন্ত্রাসের অভিযোগ ঘিরে শোরগোল।












Leave a Reply