দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকার মন্তব্য স্কুল শিক্ষকের। তৃণমূলের আইটিসেলের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার পৃথ্বীশ সরকারকে জেল হেফাজতের নির্দেশ। আগামী ১ তারিখ পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন বালুরঘাট জেলা আদালতের বিচারক। জানাগেছে শনিবার মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে সোশ্যাল মিডিয়ায় কুরিচিকর মন্তব্য করেন ওই শিক্ষক। যার পরেই তৃণমূলের আইটিসেলের তরফে বালুরঘাট সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেপ্তার করে। তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি অমরনাথ ঘোষ জানিয়েছেন, একজন শিক্ষকের কাছে এমন মন্তব্য কখনোই কাম্য নয়। আইনের প্রতি তাদের ভরসা রয়েছে। অভিযুক্ত সঠিক শাস্তি পাবে বলেই তার ধারণা।
***
মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকার মন্তব্য স্কুল শিক্ষকের, জেল হেফাজতের নির্দেশ।












Leave a Reply