দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- পঞ্চায়েত নির্বাচনের ঠিক আগে রাজ্য জুড়ে যখন শাসক দলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ উঠে আসছে। ঠিক তখনই গঙ্গারামপুরে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের দাবাংগিরি দেখতে পেল জেলা বাসি। দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকের সুকদেবপুর গ্রামে ঢুকে একদল যুবককে তাড়া করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
অভিযোগ, সুকদেবপুরের ১৭৪ নম্বর আসন থেকে বিজেপির প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন রূপালী রায়। রুপালি রায়ের অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাদের নমিনেশন প্রত্যাহারের জন্য হুমকি দিতে থাকে। এলাকায় বাইক ও অলটো গাড়ি করে দুষ্কৃতীরা এসে তাদের ওপর চাপ দিতে থাকে বলে অভিযোগ ওই বিজেপি প্রার্থীর। এমন ঘটনার খবর পেয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সুকদেবপুর এলাকায় ঢুকেই তারা করতে থাকে যুবকদের দলকে। দুটি বাইক ও একটি অলটো গাড়ি রেখেই পালিয়ে যায় দুষ্কৃতীরা বলে অভিযোগ। দুটি বাইকের মধ্যে একটি বাইকের নম্বরই ছিল না। পুরো ঘটনা নিয়ে গঙ্গারামপুর থানায় লিখিত অভিযোগ করেছেন সুকান্ত মজুমদার।
গঙ্গারামপুরে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের দাবাংগিরি দেখতে পেল জেলা বাসি।












Leave a Reply